জাতীয়

পিএফআইকে নিষিদ্ধ করল ভারত

পিএফআইকে নিষিদ্ধ করল ভারত

ভারতের ইসলামি সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই)’কে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটি। এই নিষেধাজ্ঞার আওতায় শুধু পিএফআই-ই নয়, তার অন্যান্য শাখা সংগঠনকেও যুক্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার গভীর রাতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই সংগঠনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সরকারের বিবৃতি অনুযায়ী, পিএফআইয়ের সঙ্গে বেআইনি ঘোষিত হয়েছে তারই শাখা সংগঠন রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন, ক্যাম্পাস ফ্রন্ট অব ইন্ডিয়া, অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল, ন্যাশনাল কনফেডারেশন অব হিউম্যান রাইটস অর্গানাইজেশন, ন্যাশনাল উইমেনস ফ্রন্ট, এমপাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন। ইউএপিএ আইনের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী, দেশের মোট ৪২টি সংগঠন এখনো নিষিদ্ধ। পিএফআই সেই তালিকার নবতম সংযোজন।

আরও পড়ুনঃ গণভোটে নিজেদের বিজয়ী ঘোষণা করলো রাশিয়া

সরকারের বিবৃতি অনুযায়ী, পিএফআই ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছে ভারতের নিষিদ্ধ সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিমি) সঙ্গে। কেন্দ্রীয় গোয়েন্দাদের ধারণা, সিমি নিষিদ্ধ হওয়ার পর ওই সংগঠনের কেউ কেউ পিএফআই প্রতিষ্ঠা করেন। সিমি ছাড়াও পিএফআই ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইসিসি) সঙ্গে। বিভিন্ন মুসলিম দেশ থেকে বিপুল অর্থও এ সংগঠন পাচ্ছে বলে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) ধারণা।

বেশ কিছুদিন ধরেই কর্ণাটক, গুজরাট ও উত্তর প্রদেশ সরকার পিএফআইকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিল। বলা হচ্ছিল, এ সংগঠন দেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে চাইছে, যাতে দেশের সুস্থিতি নষ্ট হয়।

রিপোর্টার

About Author

1 Comment

  1. গোপনীয়তা আইন লঙ্ঘনে সু চি'র ৩ বছরের কারাদন্ড - tathyasangjog

    September 28, 2022

    […] আরও পড়ুনঃ পিএফআইকে নিষিদ্ধ করল ভারত […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র